মুহতারাম! জনাব আজগর আলী সাহেব সেহরি খাওয়ার পর তার দাঁতের সাথে লেগে থাকা গোশতের কিছু অংশ ফজর নামাজের পর চিবিয়ে খেয়ে নেন। জানার বিষয় হলো এর দ্বারা তার রোজা ভঙ্গ হবে কি? ভঙ্গ হলে কাজা কাফফারা উভয়টি আবশ্যক হবে কি? ইলত সহ জানাবেন।

 

নিবেদক: রাকিবুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে কোন রোজাদার যদি দাঁতে লেগে থাকা খাবার খেয়ে নেয় আর তা পরিমানে ছোলা বুটের চেয়ে কম হয়ে থাকে, তাহলে এর দ্বারা তার রোজা ভঙ্গ হয় না। আর যদি পরিমাণে ছোলা বা তদূর্ধ্ব হয়ে থাকে, তাহলে এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আজগর আলী সাহেবের খেয়ে নেওয়া গোশতের পরিমাণ যদি ছোলা বুটেরচেয়ে কম হয়ে থাকে, তাহলে রোজা ভাঙবে না। আর যদি পরিমাণে ছোলা বা তদূর্ধ্ব হয়ে থাকে, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এবং তার জন্য উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হবে।

 

রেফারেন্স: শামী: ৩/৪২২ আজহার, হিন্দিয়ী। ১/২৬৫ জাকারিয়া, ফাতহুল কাদির: ২/৩৩৭রশিদিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল