জনাব মুফতি সাহেব! আমার জানার বিষয় হলোঃ-মহিলারা নাক ফুল পরার জন্য নাকে যে ছিদ্র করে ঐ ছিদ্রে ওযু অথবা ফরয গোসলের সময় নাক ফুলে নিচের ছিদ্রে পানি পৌঁছানো জরুরি কি না? সঠিক উত্তর দলিল সহ দিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: আব্দুর রহমান (কুমিল্লা)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে নাক ফুলের ছিদ্র ফাঁকা থাকলে গোসলের সময় তাতে এমনিতেই পানি পৌঁছে যাওয়া স্বাভাবিক। যদি ছিদ্র মিলে যাওয়ার মতো হয়ে যায়, তাহলে সে জায়গা জোর করে ফাঁকা করে পানি পৌঁছানোর প্রয়োজন নেই; বরং চামড়ার ওপরের অংশ ধোয়ার দ্বারাই গোসল আদায় হয়ে যাবে। ছিদ্র বড় হলে তো নাড়াচড়া ছাড়াই তাতে পানি পৌঁছে যায়। সুতরাং ওই গোসলের পর আদায়কৃত নামায সহীহ হয়ে যাবে। সেগুলো পুনরায় পড়তে হবে না। আর অযুর ক্ষেত্রে সেখানে পানি পৌছানো জরুরী না।

 রেফারেন্স: -জাওয়াহিরুল ফাতাওয়া, পৃ. ৮৮; আযযাখিরাতুল বুরহানিয়া ১/৩৩৭; হাশিয়াতুশ শিলবী ১/৬০

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল