মুহতারাম! আমার খালাত বোনের ২ বার বিবাহ হয়। একবার গোপনে, আবাকরার সামজিকভাবে, দোনো মোহর নির্ধারণ করা হয়। জানার বিষয় হলো কোন মোহর আদায় করবে? সামাজিকভাবে যেটা ধার্য হইছে সেইটা না প্রথমটা? এবং এভাবে ২ বার বিবাহের হুকুক কি?
নিবেদক জুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামী আইনে, একবার শরিয়তসম্মত পন্থায় বিবাহ সম্পন্ন হওয়ার পর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি করা নিরর্থক। হ্যাঁ, দ্বিতীয়বার আকদের ক্ষেত্রে মহরের পরিমাণ প্রথম আকদের পরিমাণের চেয়ে বেশি নির্ধারণ করা হলে স্বামীর সন্তুষ্টির ভিত্তিতে তা কার্যকর হবে। আর কম নির্ধারণ করা হলে স্ত্রীর সন্তুষ্টির ভিত্তিতে তা চূড়ান্ত বিবেচিত হবে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয় আকদটি উভয়ের সম্মতিতে সম্পন্ন হয়ে থাকলে মহরের পরিমাণ প্রথম আকদের চেয়ে কম-বেশি হওয়ার ক্ষেত্রে উপরোল্লিখিত শর্ত অনুযায়ী তা কার্যকর হবে। আর বিশেষ প্রয়োজন ছাড়া বিবাহ নবায়ন করা শরিয়তসম্মত নয়।
আল-বাহরুর রায়েক ৩/২৬১ যাকারিয়া, বিদায়াতুল মুবতাদি ৩/৫৮ বুশর)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা