আমি একজন প্রবাসী। দেশে আমার বিবাহের জন্য একজন উকিল নির্ধারণ করি ও বিবাহের কাজ সম্পূর্ণ করি। অতপর কিছু দিন পর জানতে পারি যে, এই মহিলার একটা মেয়ে আছে। আর আমার সাথে এখনো তার সহবাস হয়নি, তাই আমি রেগে গিয়ে তাকে তালাক দেই। এবং তার মেয়ের সাথে আমার ফোনে কথা বার্তা চলতে থাকে, এক পর্যায়ে এই মেয়েকে আমার পছন্দ হয়ে যায়, এখন আমি তাকে বিবাহ করতে চাই। আমার জানার বিষয় হলো উক্ত মহিলার মেয়েকে আমি বিবাহ করতে পারবো কিনা? বিস্তারীত জানাবেন।
নিবেদক আব্দুল্লাহ ফায়সাল
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে যে স্ত্রীর সাথে পুরুষের" خلوتصحيحه বা সহবাস হয়েছে, তার উর্ধ্বতন ও অধস্তন স্বামীর জন্য চিরস্থায়ী হারাম হয়ে যায়। অন্যথায় সহবাস না হয়ে থাকলে হারাম হয় না। অতএব, প্রশ্নোক্ত সূরতে আপনি যেহেতু উক্ত মহিলার সাথে خلوتصحيح বা সহবাস করেন নাই, বিধায় কোন প্রতিবন্ধকতা না থাকায় তার মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন।
(দুররুল মুখতার ৪/১১০, আজহার আল হেদায়া: ৩/৯, মাকতাবাতুল বুশরা আল ফাতাওয়া তাতারখানিয়া:৪/৪৮, জাকারিয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা