মুহতারাম, আমাদের দেশে অনেক হিজড়া আছে, কিছু আছে পুরুষ হিজড়া আর কিছু আছে মহিলা হিজড়া। জানার বিষয় হল, কোন সুস্থ মহিলা পুরুষ হিজড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে জায়েয হবে কিনা? এবং ইসলামী শরীয়াতে হিজড়া দের বিবাহের বিধান কি?


নিবেদক মুহাঃ মিনহাজুল ইসলাম

 

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরিয়ত মতে, যেসব হিজড়ার ব্যাপারে নারী-পুরুষ নির্ণয় করা সম্ভব হয় না, তাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। তবে পুরুষের আলামত প্রকাশ পেলে পুরুষের হুকুম এবং মহিলার আলামত প্রকাশ পেলে মহিলার হুকুম প্রযোজ্য হবে। অতএব, প্রশ্নোক্ত সূরতে সুস্থ মহিলার জন্য পুরুষ হিজড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে।

(তথ্যসূত্র: রদ্দুল মুহতার: ৬/১০৭, আজহার। আদ্দুররুল মুনতাকা: ১/৪৭৫, মাকতাবাতুল মানার .ফাতাওয়ায়ে হাক্কানিয়া: ৪/৩০৮।)


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা