মুহতারাম! জনাব রাসেল সাহেব জোরপূর্বক একটি মেয়েকে বিবাহ করেন, আর মেয়ে তা প্রত্যাক্ষান করে। কিছু দিন পর ঐ মেয়ে রাসেল সাহেবকে স্বামী হিসেবে মেনে নেয়, এবং সংসার শুরু করে। জানার বিষয় হল, তাদের এভাবে সংসার করাটা সহীহ হচ্ছে কি না? এ ক্ষেত্রে বিবাহ নবায়ন করার প্রয়োজন আছে কি না? দলিল সহ বিস্তারিত জানাবেন,
নিবেদক মোহাঃ মুহিদুল্লাহ চাটগামী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়ত মতে, স্বামী-স্ত্রী উভয়ের ইজাব ও কবুলের মাধ্যমে বিবাহ সংঘটিত হয়। আর জোরপূর্বক কোনো মহিলাকে বিবাহ দেওয়ার দ্বারা বিবাহ সহিহ হয়ে যায়।
অতএব, প্রশ্নোক্ত সূরতে রাসেল সাহেব জোরপূর্বক বিবাহ দেওয়ার পর মেয়েটি যদি তা কবুল না করে প্রত্যাখ্যান করে, তাহলে বিবাহ সহিহ হয়নি; বরং বিবাহ নবায়ন করতে হবে। তবে মেয়েটি যদি রাসেল সাহেবের জোরপূর্বক ইজাবের পর কবুল করে নেয়, তাহলে বিবাহ সহিহ হয়েছে এবং তা নবায়ন করার প্রয়োজন নেই।
(কুলুরি: পৃষ্ঠা ৪৬৮ মতবাতুল বুশরা, আল ফেকহুল হানাফী-৩/৩০১, দারুল কালাম, রদ্দুল মুহতার:৪/৮৬, আজহার)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা