মুহতারাম। মিজান সাহেবের মেয়ে এক ছেলের সাথে বিবাহ করতে চায়। মিজান সাহেব এতে রাজি না, কিন্তু তার স্ত্রী রাজি। পরবর্তীতে মিজান সাহেবকে জানানো ব্যতীত স্ত্রীর অবিভাবকত্বে মেয়ের বিবাহ হয়। জানার বিষয় হল, শরীয়তে ওলী দ্বারা কি উদ্দেশ্য? মহিলারা কি ওলী হতে পারবে? উল্লেখিত সুরতে পরবর্তীতে মিজান সাহেরের আপত্তি করার অবকাশ আছে কি?
নিবেদক দিদার বিন খোরশেদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, নিকটতম ওলির বিদ্যমান থাকা অবস্থায় নাবালেগের বিবাহ দূরবর্তী কোনো ওলির মাধ্যমে সংঘটিত হলে তা নিকটতম ওলির অনুমতির ওপর মওকুফ থাকে। অতএব, প্রশ্নোক্ত সূরতে মিজান সাহেব বিদ্যমান থাকা অবস্থায় তাঁর স্ত্রীর মাধ্যমে তাঁর মেয়ের যে বিবাহ হয়েছে, তা মিজান সাহেবের ইজাযতের ওপর মওকুফ থাকবে। বিধায় মিজান সাহেবের এতে আপত্তি করার অধিকার রয়েছে। আর ওলি দ্বারা আসাবা উদ্দেশ্য। মহিলারাও ওলি হতে পারেন। তবে মেয়েটি বালেগ হলে সেক্ষেত্রে ওলির ইজাযত ছাড়াই বিবাহ সংঘটিত হবে। তবে এ ক্ষেত্রে ওলির আপত্তি করার অধিকার রয়েছে।
(আলমুখতার দিল ফতোয়া: পৃষ্ঠা ৩৩৬ দারুল বাশায়ীর, কান্য ১/৩৪৬, বুশরা, দুররুল মুখতার: ৩/১৮০, আকহার)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা