মুহতারাম। জনাব মাহফুজ সাহেবের বোন দাবী করেন যে, তিনি একজন জ্বনকে বিয়ে করেছেন এবং তার সাথে সেই জ্বীনের শারিরীক সম্পর্ক রয়েছে। জানার বিষয় হলো, মানুষের সাথে জ্বীনের বিবাহ কি সহীহ, এবং তাদের মাঝে যে শারিরীক সম্পর্ক রয়েছে সেটা কি যিনার অন্তর্ভুক্ত হবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক আবু বাসীর
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরীয়া মতে ভিন্ন জাতির সাথে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত কর্তৃক স্বীকৃত নয়। আর বিবাহ ছাড় নারী-পুরুষের মাঝে শারীরিক সম্পর্ক যিনার অন্তর্ভুক্ত। অতএব, প্রশ্নোক্ত সরতে মাহফুজ সাহেবের বোনের বিবাহ ভিন্ন জাতি তথা জ্বিনের সাথে সহীহ হয় নি। আর তাদের মাঝে যে শরীরিক সম্পর্ক হয়েছে, তা যিনার অন্তর্ভুক্ত হবে।
(মাজমাউল আনহুর: ১/৪৮৭, মাকতাবাতুল মানার, রদ্দুল মুহতার:৪/৭০, আজহার, হেদায়া: ৪/৮৬, বুশরা।)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা