মুহতারাম! জনাব ইলিয়াস সাহেব একজন ধার্মিক। তিনি তার ছেলের জন্য তার এক বন্ধুর মেয়েকে বিয়ে দিবেন। কিন্তু একদিন, তিনি জানতে পারলেন যে ঐ মেয়েটির উপর জ্বিন আসর করেছে। ফলে সে একেবারে যৌনশক্তিহীন হয়ে পড়েছে। এবং তার সাথে জ্বিন অজান্তেই মেলামেশা করে। সুতরাং জানার বিষয় হলো, এমন মেয়েকে বিবাহ করা জায়েজ আছে কি?
নিবেদক মুহম্মদ মাহমুদুল হাসান (পিরোজপুর)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, কারও শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষমতা বিবাহ শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তরায় নয়। তবে বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো বংশবিস্তার ও মানসিক প্রশান্তি লাভ। এতে বিঘ্নতা ঘটে—এমন মেয়েকে বিবাহ করা থেকে বিরত থাকাই উত্তম।
সুতরাং, ইলিয়াস সাহেবের ছেলের জন্য প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত যৌন শক্তিহীন মেয়েকে বিবাহ করা জায়েজ। তবে বিবাহের উল্লিখিত উদ্দেশ্যগুলোর কোনো একটিতে বিঘ্নতা ঘটার প্রবল আশঙ্কা থাকলে বিয়ে না করাই শ্রেয়।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা