মুহতারাম, জয়নাল সাহেব একজন দরিদ্র মানুষ তার এক মেয়ে। মেয়েটা কালো সাথে বয়স ও বেশি। অনেক দিন হলো বিয়ে হচ্ছে না। হঠাৎ এক ছেলে বলল আমি তাকে বিবাহ করবো। তবে শর্ত হলো, আমি সৌদি যাওয়ার জন্য যা খরচ লাগবে সম্পূর্ণ বহন করতে হবে। জানার বিষয় হলো, এমন শর্ত করে বিবাহ করা বেধ কিনা? এবং শর্ত পূর্ণ করা জরুরী কিনা?

নিবেদক মাহমুদ বিন সফী উল্লাহ

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ী দৃষ্টিতে বিবাহের মধ্যে বিবাহের উদ্দেশ্য বহির্ভূত শর্ত করা হলে তা বাতিল বলে বিবেচিত হয়। সুতরাং প্রশ্নাালো শর্ত করে বিবাহ করলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে এবং উক্ত শর্ত বাতিল বলে গণ্য হবে। উপরন্তু তা পূরণ করা শরয়ীভাবে জরুরী নয়।

 (মুসনাদে আহমদ, হাদীস নং: ২০৬৭১, শামী, ৪/২৬৬, আযহার, মাহমুদীয়া ১৭/৩৭৭, যাকারিয়

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা