মুহতারাম। লামিয়ার স্বামী দীর্ঘ দশ বছর বিদেশ থাকেন। এই দশ বছর লামিয়ার সাথে তার স্বামীর শারিরীক সম্পর্ক হয় নাই। এখন লামিয়াকে তার স্বামী তালাক প্রদান করেন। জানার বিষয় হলো, দীর্ঘ সময় তাদের মাঝে শরিরীক সম্পর্ক না হওয়ার কারনে তালাকের পর লামিয়াকে ইদ্দত পালন করতে হবে কিনা? যেহেতু দীঘ দিন যাবত স্বামী বিদেশ, তাদের কোন সাক্ষাত নাই। তাই পূর্ব থেকে "ইন্তেবরা বিদ্যমান হয়েছে। ফলে ইদ্দত না হওয়ার কথা।
নিবেদক মুহাঃ আইয়ূব আলী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়ত মতে, তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দতের ইল্লত বা মূল কারণ হলো তালাক তথা বিবাহের বন্ধন ছিন্ন হওয়া। আর ইস্তিবরায়ে রেহেম (গর্ভাশয় খালি হওয়া নিশ্চিত করা) ইদ্দত পালনের হিকমত মাত্র, ইল্লত নয়। আর শরয়ি বিধান ইল্লতের ওপর আবর্তিত হয়, হিকমতের ওপর নয়।
সুতরাং, প্রশ্নোক্ত মহিলা স্বামীর পক্ষ থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পর তাঁদের মধ্যে দীর্ঘ সময় বিচ্ছেদ থাকা সত্ত্বেও তাঁর জন্য ইদ্দত পালন করা আবশ্যক। কেননা, উক্ত ইদ্দতের ইল্লত যেহেতু তালাক, তাই তালাক সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইদ্দত পালন আবশ্যক হয়ে যায়। দীর্ঘ সময় তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক না থাকা ইদ্দত রহিত হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
(আল কুরআন, বাকারা, ২২৮, কুদুরী, ৭৫৩১, আল বুশরা, ফতোয়ায়ে নারুল উলুম দেওবন্দ, ১০/১৯৩, ইশাআত)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা