আমার সংক্ষিপ্ত পরিস্থিতি নিচে তুলে ধরছি:

১. আমাকে আইনি প্রক্রিয়ায় নোটারি পাবলিকের এফিডেভিট এবং তালাক নোটিশের মাধ্যমে তালাক দিয়েছিল।

২. নোটারি পাবলিক এর এভিডেভিড হলফনামায় স্টাম্প পেপারে শুধু তালাকে বায়েন লিখা ছিল এবং তালাক নোটিশ তালাক লেখা ছিল। সেখানে সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা (যেমন: এক বা তিন) উল্লেখ করা হয়নি।

৩. কিন্তু নোটিশটি সাক্ষরের সময় উকিল সবামিকে বলেছিল যে এই একটি নোটিশ  এক বার দিলেই  এটা তিন তহুরে তিন তালাক হয়ে যাবে।যে স্বামি সে শুনে শুধু ঠিক আছে বলেছে এবং নোটারি পেপারে একটা সাক্ষর ও তালাক পেপারে আরেকটা সাক্ষর (মোট দুইটা সাক্ষর করেছে)।সেই সময় থেকে সামির মনে মনে উদ্দেশ্য ছিল যে এবং স্পষ্ট  জানত যে এই নোটিশ এর মাধমে —প্রতি তিন তহুরে (পবিত্রতায়) একটি করে মোট তিন তালাক আমাকে দেওয়া হয়েছে এবং ৯০ দিনের মধ্যে আমি তালাক প্রতাহার না করলে তিন তহুর শেষে তিন তালাক  হয়ে যাবে।

৪. ইতিমধ্যে নোটিশ দেওয়ার পর থেকে আইন ও শরীয়ত মোতাবেক ৯০ দিন (ইদ্দতকালীন সময়) অতিবাহিত হয়ে গেছে। এই ৯০ দিনের মধ্যে আমাকে মৌখিক বা লিখিতভাবে ফিরিয়ে নিইনি।

বর্তমানে আমার ৩ তালাক কি হয়ে গেছে এবং সহি হাদিস অনুযায়ী কয় তালাক হয়েছে। আমাদের উকিল বলেছে তিন তালাক হয়ে গেছে।কিন্তু আমি পবিত্র কুরআন অনুযায়ী সহি ভাবে জানতে চায় আসলে আমার কয় তালাক হয়েছে শরিউত অনুযায়ী।

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামী বিধান অনুযায়ী, তালাক একটি নিকৃষ্ট ও গর্হিত বৈধ কাজ। অতি প্রয়োজন ব্যতীত শরিয়ত তালাক প্রদান থেকে নিরুৎসাহিত করে। তবে কোনো ব্যক্তি যদি তালাকের স্বীকারোক্তি দেয়, তাহলে স্বীকারোক্তি অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।

সুতরাং, প্রশ্নের বর্ণিত সূরতে, তালাকের নোটিশে স্বাক্ষর করার সময় উকিল স্বামীকে যখন বলেছিল, এই একটি নোটিশ একবার দিলেই তিন তুহুরে তিন তালাক হয়ে যাবে, তখন এর জবাবে স্বামী ঠিক আছে বলে সম্মতি দিয়েছে। ফলে তার পক্ষ থেকে তিন তালাকের স্বীকারোক্তি পাওয়া গেছে। আর তালাকের স্বীকারোক্তির কারণে তালাক পতিত হয়ে যায়। বিধায় বর্ণিত সূরতে, যদিও তালাকের নোটিশে এক তালাক লেখা হয়েছে, তথাপি স্বামীর স্বীকারোক্তির কারণে অবশিষ্ট দুই তালাকও পতিত হয়েছে। এর ফলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে এবং তারা একে অপরের জন্য হারাম হয়ে গেছে। অতএব, এখন থেকে তাদের একসঙ্গে দাম্পত্য জীবনযাপন করা বৈধ হবে না।

বৈধভাবে সংসার করার পদ্ধতি :তবে উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার পর উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনার সাথে বিবাহে আবদ্ধ হতে পারবেন অন্যথায় নয়।

 

 

 

 

 

الادلة الشرعية

 

سورة البقرة (٢٣٠)

فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

الهداية (٢/١٣٢)

وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها 

  السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

رد المحتار (٤/٤٤٣/الازهر)

ولو قال للكاتب: اكتب طلاق امرأتي كان إقرارا بالطلاق وإن لم يكتب؛

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা