মুহতারাম, আমার স্বামী পেশায় একজন জেলে। মাছ শিকার করার জন্য ছুটে যায় ভোলার দক্ষিণ পূর্বে অবস্থানরত সাগরে। আজ প্রায় তিন বছর হয়েছে মাছ শিকারের জন্য গিয়ে আর ফিরলো না। আমি ১৮ বছরের তরুণী স্বামী ছাড়া থাকা অসম্ভব হয়ে উঠছে। জানার বিষয় হলো এখন কি আমি অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী ফিরে আসলে আমার করনীয় থাকবে?

নিবেদক: মোহাম্মদ মহিবুল্লাহ (ভোলা)


 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ



হানাফী মাযহাব মতে নিখোঁজ ব্যক্তির স্ত্রীর যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে তিনি কাজীর নিকট গিয়ে সাক্ষীদের মাধ্যমে নিজেদের বিবাহ ও স্বামী নিখোঁজ হওয়ার কথা প্রমাণ করবে। কাজী চার বছর সময় নিয়ে স্বামীকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করবে। না পাওয়ার সুরতে স্বামীকে মৃত ধরে স্ত্রীকে ইদ্দত পালনের আদেশ করবে। ইদ্দত শেষে স্ত্রী যেখানে চায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে

সুতরাং প্রশ্নোক্ত শুরুতে আপনি যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করত অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আর বিবাহের পর যদি প্রথম স্বামী ফিরে আসে তাহলে দ্বিতীয় বিবাহ বাতিল বলে গণ্য হবে, এবং আপনি প্রথম স্বামীর স্ত্রী হিসাবেই বাকি থাকিবেন। তবে দ্বিতীয় স্বামীর ইদ্দত শেষ হওয়া পর্যন্ত প্রথম স্বামীর সাথে মেলামেশা বৈধ হবে না। বিশেষ দ্রষ্টব্য: ৪ বছর অপেক্ষা অবস্থায় যদি স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা না থাকে কিংবা স্ত্রী গুনাহে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে জরুরতের কারণে কাজের জন্য চার বছরের স্থলে এক বছর নির্ধারণ করার ও অবকাশ রয়েছে।

 

 (শামী ৪/৪৫৩ আজহার। ফতোয়া সিরাজিয়া ৩৪৭, ইতিহাদ। হিদাতুন নাজিয়া ১০৮-১০৯ গাওছিয়া

 

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা