মুহতারাম। হারুন সাহেব একটি মেয়েকে পালক নেন। মেয়েটি বড় হওয়ার পর হারুন সাহেবের স্ত্রী ইন্তেকাল করেন। হারুন সাহেব চাচ্ছেন পালক মেয়েটিকে বিবাহ করতে চান। জানার বিষয় হল হারুন সাহেবের জন্য তার পালক মেয়েক বিবাহ করা বৈধ কি না?

নিবেদক: মাহমুদ বিন মাওলানা কাসেম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে মহিলা মাহরামদের অন্তর্ভুক্ত না হওয়া অন্যথায় বিবাহ শুদ্ধ হয় না, সুতরাং প্রশ্নোক্ত সুরতে হারুন সাহেবের পালক মেয়ে যদি তার মাহারামদের কেউ না হয় কিংবা তার স্ত্রীর দুধ পান না করে থাকে, তাহলে বিবাহ করা সহিহ হবে। আর যদি মাহরামদের অন্তর্ভুক্ত এমন কেউ হয় তাহলে তার সাথে বিবাহ অন্ধ হবে না।

 (তোহফাতুল জুবাহ্য-২৭৬ আলমারুফিয়া, দুররুল মুখতার ৪/১৭০ আজহার, নুকায়া ২/২৪২ মাকভাবায়ু ইবনে আব্বাস)

 

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা