জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেখানে ছেলেমেয়ে একসাথে পড়াশোনার খারাপ পরিবেশের কারণে এক মেয়ের প্রতি সে  আকৃষ্ট হয়ে যায়। মোবাইলে বয়ান শুনে পূর্বেরকৃত অনৈতিক সম্পর্কের কারণে তাওবা করে উভয়ে বিবাহে সম্মত হয়। তারা দু'জন রমনা পার্কে বসে জাহিদ প্রস্তাব দিলে মেয়েটি কবুল বলল, জানার বিষয় হল এভাবে ওলী, সাক্ষী, উকিল, কাবিন নামা ছাড়া বিবাহ শুদ্ধ হবে কি?

নিবেদক: মাহাদী হাসান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ী দৃষ্টিতে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো উপযুক্ত দুইজন সাক্ষী উপস্থিত থাকা সাক্ষী ছাড়া বিবাহ শুদ্ধ হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিবাহের সময় ওলি না থাকলেও সাক্ষী না থাকায় জাহিদ এবং উক্ত মেয়ের মাঝে বিবাহ শুদ্ধ হবে না এবং বিবাহের ক্ষেত্রে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য উকিল ও কাবিননামা না থাকা মৌলিকভাবে কোন প্রভাব ফেলে না,

(কুরআনুল কারীম সূরা বাকারাহ, আয়াত নাম্বার ২৮২, মোসান্নাফে ইবনে আবী শাইবা হাদিস নাম্বার ১৬১৭২, মুখতাসারুল কুদুরী ৪৬৯ বুশরা)

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা