মুহতারাম। আমার এক বন্ধু মোহরে ফাতেমি ধার্য করে একটি মেয়েকে বিবাহ করেন এবং নগদ মাত্র ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে তিনি মারাত্মক কিছু রোগে আক্রান্ত হওয়ার কারণে উক্ত মোহর আর পরিশোধ করতে পারেন না। এতে কিছু কিছু লোক তাকে বলতে থাকে, মোহর পরিশোধ না করলে যিনার গুনাহ হয়। জানার বিষয় হলো, মোহর ধার্য করার পর তা পুরোপুরি না দিতে পারলে কি সমস্যা হবে? 'যিনার গুনাহ হয়? লোকদের এমন মন্তব্য কি সঠিক? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক শরিফুল ইসলাম কুষ্টিয়া

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ী দৃষ্টিতে মোহর স্বামীর জিম্মায় স্ত্রীর প্রাপ্য অধিকার মাত্র। তা অনাদায়ে স্বামী স্ত্রীর অধিকার অনাদায়ে দায়ী থাকে। সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার বন্ধু মোহর ধার্য করার পর জীবদ্দশায় তা আদায় করে দেয়া আবশ্যক। অনাদায়ে তিনি গুনাহগার হবেন। তবে মোহর পরিশোধ করতে না পারলে 'যিনার গুনাহ হবে" মর্মে যে উক্তি করা হয়েছে, তা সঠিক নয়।

 (সূরা নিসা আয়াত নং ২৪, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩৭০ জাকারিয়া, নুতাফ ফিল ফাতাওয়া ১৭০ সাঈদ 



উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা