মুহতারাম! আমি গত ০১/০১/২০২২ ইং রোজ শনিবার আমার প্রিয় মারকাযুশ শাইখ জাকারিয়া, কুড়িল, ঢাকা থেকে গ্রামের বাড়ী বগুড়ায় যাই। পথিমধ্যে তো আমি মুসাফির। কিন্তু মুসাফিরের অবস্থান কোথা থেকে শুরু তা নির্ণয় করতে ব্যর্থ হই। কেননা রাস্তায় জ্যামের কারণে আব্দুল্লাহপুর এলাকা ছাড়তেই ২/৩ ওয়াক্ত নামাজের সময়চলে যায়। এখন হযরতের নিকট জানার বিষয় হচ্ছে, আমার জন্য মুসাফিরের অবস্থান কোথা থেকে শুরু হবে? এক্ষেত্রে মূলনীতি কি?

নিবেদক: মোহাম্মদ আবু সালেহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে সফরকারী ব্যক্তি তার অবস্থানরত অঞ্চল বা শহরের সীমানা পার হওয়ার পর থেকে মুসাফির গণ্য হয়। এর পূর্ব পর্যন্ত মুকিম হিসেবেই বহাল থাকে।

অতএব আপনি কুড়িল থেকে গ্রামের বাড়ী যাওয়ার ক্ষেত্রে আপনার গমন পথে ঢাকার শেষ সীমানা টঙ্গী ব্রিজ অতিক্রম করার পর থেকে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন। এর পূর্বে আপনি মুকিম হিসেবে বহাল থাকবেন। কারণ বিজ্ঞ ওলামায়ে কেরাম পর্যালোচনা পূর্বক ঢাকার সীমানার যে সীমারেখা বর্ণনা করেছেন, সে হিসেবে তা উত্তর দিকের সীমানা হয় টঙ্গী ব্রিজ পর্যন্ত।

(আল মুহীতুল বুরহানী, ২/৩৮৬. আল ফতোয়া ওয়াল ওয়ালিজিয়্যাহ, ১/১৫০ আল ফতোয়া বাযযাবিয়্যাহ, ১/৪৮)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল