মুহতারাম! মাহবুবের বাড়ী নোয়াখালীতে। সে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকায় এক বছরের জন্য দাখেলা নিয়েছে। সালানা পরীক্ষার পর সে বাড়ীত যায়। অতপর রমজান মাসে সে আবার মারকাযে আসে এবং এই ইচ্ছা করে যে, নয়দিন পর সে আবার বাড়ীত যাবে। জানার বিষয় হলো, সে মারকাজে এই নয়দিন নামাজ ইতমাম করবে না কসর করবে?
নিবেদক: আইয়ুব আলী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী মূলনীতি অনুযায়ী 'ওতনে ইকামত' থেকে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সফর করতঃ সাম্প্রতিক সময়ে ফিরে আসার ইচ্ছা না থাকলে 'ওতনে ইকামাত" বাতিল হয়ে যায়। অন্যথায় বাতিল হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মাহবুব মারকাযুশ শাইখে সালানা পরীক্ষা দিয়ে বাড়ীত যাওয়ার সময় আসবাবপত্র রেখে গেলে এবং পুনরায় আসার নিয়ত থাকলে শাইখ যাকারিয়া এখনো তার "ওতনে ইকামত" বহাল আছে। বিধায় সে রমজান মাসে নামাজ ইতমাম (পূর্ণ) করবে। অন্যথায় সামানপত্র নিয়ে বাড়ীত গমন করতঃ পুনরায় অবস্থানের উদ্দেশ্যে ফিরে আসার নিয়ত না থাকলে তার "ওতনে ইকামত" বাতিল হয়ে গেছে। ফলে রমজানের ৯ দিন সে মুসাফির হিসেবে কসর করবে।
(মাজমাউল আনহুর ১/১২৪ মানার, মুহিতে বুরহানি ২/৪০২ ইদারাতুল কুরআন, আহসানুল ফতোয়া ৩/১০১ যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল