মুহতারাম মুফতি সাহেব! জনাব মাহমুদ সাহেবের নিজ বাড়ী কুমিল্লায়। কিন্তু তিনি পড়ালেখা করার কারণে আজ দশ বছর যাবত ঢাকায় থাকেন। ছুটিতে বাড়িতেও যান। একবার যে কোনো কারণে তিনি বাড়ি থেকে ফেরার সময় এই নিয়ত করেনযে, আমি ঢাকায় দশাদিন থাকার পর গ্রামে চলে আসবো।জানার বিষয় হলো, তিনি যেই দশ দিন ঢাকায় থাকবেন ঐ দিনগুলোর নামায মুকিম হিসেবে আদায় করবেন নাকি মুকিম হিসেবে। জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে কোনো স্থানকে অস্থায়ী নিবাস হিসেবে গ্রহণ করার পর উক্ত স্থান থেকে পরিপূর্ণরূপে স্থানান্তরিত হওয়া পর্যন্ত সেই স্থানের অস্থায়ী নিবাসের বিধান বাতিল হয় না। ফলে এমন স্থানে সর্বদা মুকিম হিসেবে গণ্য হয়।

সুতরাং প্রশ্নালোচ্য সুরতে ঢাকার নির্দিষ্ট স্থান মাহমুদ সাহেবের জন্য অস্থায়ী নিবাস হিসেবে গণ্য। ফলে আলোচ্য মূলনীতি অনুযায়ী তিনি ঢাকার নির্দিষ্ট স্থান থেকে তার যাবতীয় আসবাব-সামগ্রীসহ পরিপূর্ণরূপে স্থানান্তরিত হওয়ার নিয়ত না করায় তা অস্থায়ী নিবাস হিসেবে বহাল রয়ে গেছে। ফলে তিনি এ অবস্থায় বাড়ী থেকে ঢাকার নির্দিষ্ট স্থানে আসার সময় কোনো কারণে শুধু দশ দিন অবস্থানের নিয়ত করা সত্ত্বেও এই সময় তিনি মুকিম বলেই গণ্য হবেন এবং নামায পূর্ণ আদায় করবেন। কসর করার সুযোগ নেই।

(বাহরুর রায়েক-২/২৩৯-২৪০ যাকারিয়া, মাজমাউল আনহুর-১/২৪২-২৪৩ আল মানার।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল