মুহতারাম! বরিশাল ঢাকা চলাচলকারী লঞ্চগুলোতে রমযানের তারাবী পড়ানোর জন্য এক হাফেজ সাহেব নিয়োগ দেয়া হয়। তার জন্য বাসা-বাড়ীর মত কেবিনসহ থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং হাফেজ সাহেব পুরা রমযান থাকে। জানার বিষয় হলো, হাফেজ সাহেব মুকিমের নামায পড়বে না কি মুসাফিরের নামায?

নিবেদক:মুহা. যুবায়ের সাঈদ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে সফরের দূরত্ব অতিক্রমকারী মুসাফির ব্যক্তি ইকামতের যোগ্য স্থানে ইকামতের নিয়তে প্রবেশ করার দ্বারা সে মুকিম বলে গণ্য হয়। অন্যথায় সে মুসাফিরই থাকে। আর নিজ গ্রাম বা শহরের সীমা অতিক্রম করলেই সফরের বিধান আরোপিত হয়, এর পূর্বে নয়।

সুতরাং প্রশ্নোল্লিখিত সুরতে লঞ্চ ইমামের গ্রাম বা শহরের সীমায় থাকাবস্থায় টার্মিনাল ত্যাগ করার পূর্বে তিনি মুকিমের নামায পড়বেন। পক্ষান্তরে টার্মিনাল ত্যাগ করলে লঞ্চ ইকামতের উপযুক্ত স্থান না হওয়ার কারণে তিনি মুসাফিরের নামায পড়বেন। তবে লঞ্চ যখন পুনরায় ইমামের শহরের টার্মিনালে পৌঁছবে তখন থেকে তিনি মুকিমের নামায পড়বেন।

সূত্র: (বাদায়ে- ১/২৬৮ যাকারিয়া, তাহতাবী আলাদ্দুর-১/৩৩২-৩৩৩ আল আরাবিয়া, শামী-২/৭২৯ আযহার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল