মুহতারাম! একবার মহল্লার মসজিদে জামাতের সাথে নামাজ পড়ছিলাম। একামত বলার পরে ইমাম সাহেব তাকবীরে তাহরীমা “আল্লাহু আকবার” বলতে বলতেই এক লোক হাত বেধে ফেললো। জানার বিষয় হলো এরূপ করার কারণে তার নামাজ কি সহীহ হবে? অনুগ্রহ পূর্বক বিস্তারিত জানাবেন।
নিবেদক: মাহমুদুল হাসান ফিরোজপুর
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মুক্তাদির জন্য ইমামের তাকবীরে তাহরীমার সাথে বা পরে হাত বাধা সুন্নত। এর পূর্বে মাকরূহ। সুতরাং প্রশ্নোল্লিখিত ব্যক্তি যদিও ইমাম সাহেবের তাকবীরে তাহরীমা “আল্লাহু আকবার” বলতে না বলতেই ইমামের পূর্বে হাত বেধে ফেলেছে তথাপি তার নামাজ হয়েছে। তবে তার কাজটি মাকরূহ বা অনুত্তম বিবেচিত হবে। তবে যদি মুক্তাদির পূর্ণ তাকবীরে তাহরীমা ইমামের তাকবীর শুরু করার পূর্বে শেষ হয়ে থাকে তাহলে তার ইকতেদা সহীহ হবে না।
সূত্র: (মারাকিল ফালাহ, (পৃঃ ৯৪, মাকতাবাতুস্ সালাম), রদ্দুল মুহতার, (২/২০৩, আযহার), আহসানুল ফতোয়া, (৩/১০৫, যাকারিয়া),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল