মুফতি সাহেব! এক বড় ভাই যিনি তার স্ত্রীকে বললেন যে "যখন আমি তোমাকে তালাক না দেই তখন তুমি তালাক' অতঃপর সে আমার নিকট উক্ত বিষয়টি নিয়ে আসে। আমি সঠিক সমাধান দিতে পারিনি। তাই মুফতি সাহেবের নিকট উক্ত বিষয়টি জানার প্রবল আগ্রহ। আশা করি জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মাকসুদ হাসান
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে স্ত্রীর তালাককে তালাক না দেয়ার মুহূর্তের সাথে শর্ত যুক্ত করা হলে স্বামী চুপ করার পর মুহূর্তেই স্ত্রীর উপর সর্তানুপাতে তালাক কার্যকর হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার উক্ত ভাই তার স্ত্রীর তালাককে তালাক না দেয়ার মুহূর্তের সাথে শর্তযুক্ত করতঃ 'যখন আমি তালাক না দেই তখন তুমি তালাক" বলে চুপ করার সাথে সাথেই স্ত্রীর উপর কমপক্ষে এক তালাকে রজয়ি পতিত হয়ে গেছে। অবশ্য তিন তালাকের নিয়ত করলে তাও ধর্তব্য হবে।
সূত্র: আল কওলুর রাজেহ ১/৩১৫ দারুল ঈমান আল ইনায়া ২/৪৩২ পারুল আকিদা। তানবিরুল আবসার ৩/২৭০ দরুল কুতুব।
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা