মুহতারাম আমাদের দেশের বেদে সম্প্রদায় যারা এক জায়গায় কিছু দিন এবং আরেক জায়গায় কিছুদিন এভাবে বসবাস করে অর্থাৎ তারা কোথাও স্থায়ী নয়। জানার বিষয় হল তারা কি মুসাফির হবে এবং তাদের নামাজের হুকুম কি জানিয়ে বাধিত করবেন।

নিবেদক আতাউল্লাহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে মুসাফির ব্যক্তি বসবাসযোগ্য স্থান তথা শহর বা গ্রামে ১৫ দিন বা তথাধিক সময় অবস্থানের নিয়ত করার দ্বারা নামাজ পূর্ণ করা আবশ্যক নয়।

 সুতরাং প্রশ্নোত্তর সুরুতে বেদেরা যেহেতু সাধারণত শহর, বন্দর বা স্থল সংলগ্ন নদীর তীরে নোঙ্গর করে বসবাস করে । তাই এক স্থানে ১৫ বা ততোধিক দিন অবস্থানের নিয়ত করলে পূর্ণ নামাজ পড়তে হবে অন্যথায় কসর করবে।

(মুখতাসারুদারুল বেকায়া ১/১৯১ দারুল কুতুব বাদায়ে ১/৭০৬ জাকারিয়া এমদাদুল ফাত্তাহ ১/৭০৬ দারুল উলুম করাচি

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল