মুহতারাম আশরাফুল ইসলামের মূল বাড়ি হচ্ছে কুমিল্লা। বর্তমানে সেখানে তার কয়েক খন্ড জমি ছাড়া কোন ঘর বাড়ি নেই, সে এখন ১০-১২ বছর ধরে লক্ষ্মীপুরে থাকে, তবে ভবিষ্যতে সে তার মূল বাড়িতে থাকবে বলে আশা আছে, কিন্তু নিশ্চিত ভাবে নয় । জানার বিষয় হল; সে যদি তার মূল বাড়ির খন্ড জমিগুলো দেখতে যায়, তাহলে সেখানে পৌঁছে কি সে নামাজ কসর করবে নাকি পূর্ন নামাজ আদায় করবে বিস্তারিত জানাবেন।

নিবেদক: সালমান আহমদ কুমিল্লা।

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে এক অতনে আসলি তথা স্থায়ী বসবাস স্থলকে বাতিল করত: আরেক অতনে আসলি গ্রহণের মাধ্যমে প্রথমটি বাতিল হয়ে যায়, আর স্থায়ী আবাসন বা অতনে আসলি এর হুকুম সর্বদা একামত বা পূর্ণ নামায আদায় করা।

সুতরাং প্রশ্নোত্তর সুরুতে আপনার জন্মভূমি হল কুমিল্লায় তাই সেটাই আপনার অতনে আসলি আপনি যেহেতু আপনার স্বদেশের সাথে স্থায়ী সম্পর্কচ্ছেদ করত: পরিবারের সবাইকে নিয়ে লক্ষ্মীপুরের স্থায়ী বাসিন্দা নন। তাই আপনার স্বদেশ কুমিল্লার স্থায়িত্ব এখনও বাতিল হয়নি অতএব আপনি আপনার মূল বাড়ি কুমিল্লায় খন্ড জমিগুলো দেখতে গেলে সেখানে একামত বা পূর্ণ নামাজ পড়বেন।

( মুখতাছারুল বেকায়া ১/১৫৩ পৃষ্ঠা দারুল কুতুব এলমিয়া, ফাতাওয়ায়ে রহিমিয়া ৫/ ১৭১ পৃষ্ঠা জাকারিয়া, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১১/৫৯৮ পৃষ্ঠা জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল