মুহতারাম উজানী মাহফিলে একটি বিষয় লক্ষ্য করেছি; সেটি হল ওখানে কয়েকটি মাঠ। মাঠ নাম্বার এক, মাঠ নাম্বার দুই মাঠ নাম্বার তিন এভাবে তার টিপ দেওয়া তিন মাঠ মিলে একটি জামাত অনুষ্ঠিত হয়, প্রথম মাঠ আর দ্বিতীয় মাঠের মাঝে একটি খাল ফাসেলা হিসাবে ছিল। জানার বিষয় হল উক্ত ফাসেলা নামাজের জন্য প্রতিবন্ধক কিনা জানিয়ে উপকৃত করবেন।

নিবেদক: মাকসুদ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে মসজিদের বাহিরে উন্মুক্ত স্থানে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইক্তিদা সহিহ হওয়ার জন্য কাতার সমূহের মাঝে পরস্পর ইত্তেসাল তথা সংযুক্ত থাকা শর্ত। এক্ষেত্রে যদি পরস্পর দুই কাতারের মাঝে গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা, নৌকা চলাচলের উপযুক্ত কোন খাল বা নালার তথা প্রায় ৮ ফুট ২ ইঞ্চি পরিমাণ ব্যবধান থাকে, তাহলে পরবর্তী কাতার ওয়ালাদের ইক্তিদা সহিহ হয় না।

 সুতরাং প্রশ্নোত্তর উজানীর প্রথম ও দ্বিতীয় মাঠের মাঝের খালটি যদি আয়তনে ছোট কোন নৌকা যাতায়াতের উপযুক্ত তথা প্রায় ৮ ফুট ২ ইঞ্চি পরিমাণ প্রশস্ত হয় তাহলে উক্ত খালের ব্যবধান দ্বিতীয় ও তৃতীয় মাঠের মুসল্লিদের একেদা ও এভাবে আদায়কৃত নামাজ সহি হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে এক্ষেত্রে এজেদা সহি হওয়ার জন্য খালটির উপরে ব্রিজ নির্মাণ করো তো একটি কাতার দাঁড় করানোর মাধ্যমে সংযোগ সৃষ্টি করা আবশ্যক তবে খালটি আয়তনে ৮ ফুট থেকে ছোট হলে এর ব্যবধান একেদা ও নামাজের শুদ্ধতায় প্রতিবন্ধক হবে না।

সূত্র: (ফতোয়ায়ে শামী ২/ ৩৯৮ পৃষ্ঠা আজহার, আহসানুল ফাতাওয়া ৩/ ৩০৬ পৃষ্ঠা জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল