প্রশ্ন:মুহতারাম! জনাব আবুল কালাম সাহেব তাঁর বাসার দারোয়ানের হাতে যাকাতের টাকা অর্পণ করে তা আদায় করে দিতে বলেন। কিন্তু দারোয়ান সেই যাকাতের টাকা নিজের নাবালেগ সন্তানকে যাকাত আদায়ের নিয়তে দিয়ে দেন। জানার বিষয় হলো, উকিল যদি যাকাতের সম্পদ নিজের বালেগ অথবা নাবালেগ সন্তানকে প্রদান করেন, তাহলে কি যাকাত আদায় হবে?
নিবেদক:নাজমুস সাকিব
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ শরয়ি দৃষ্টিতে উকিলের হাতে যাকাতের অর্থ প্রদান করে দেওয়ার
জন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে না দিলে উকিল যাকাত গ্রহণের উপযুক্ত যে কাউকে
তা দেওয়ার পূর্ণ অধিকার রাখেন।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে মুআক্কিল যদি উকিলকে কোনো ব্যক্তি নির্দিষ্ট করে না দেন, তাহলে উপযুক্ত হওয়ার শর্তে উকিল তাঁর বালেগ সন্তানকে যাকাতের অর্থ প্রদান করতে পারবেন। আর দারোয়ান নিজে দরিদ্র হলে তাঁর নাবালেগ সন্তানকেও দিতে পারবেন। অন্যথায় নাবালেগ সন্তানকে দিলে যাকাত আদায় হবে না।
রেফারেন্স:খুলাসাতুল ফতোয়া, ১/২৪২, রশিদিয়াফাতাওয়ায়ে বাযযাজিয়া, ১/৫৮, যাকারিয়ারদ্দুল মুহতার, ৩/২২৪, আযহার
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল