প্রশ্ন:মুহতারাম, জনাব ইউসুফ সাহেব সাততলাবিশিষ্ট একটি বাড়ির মালিক। প্রতি তলায় তিনটি করে ফ্ল্যাট রয়েছে। তিনি উপরের তিনতলা ফ্ল্যাট হিসেবে বিক্রি করার নিয়তে নির্মাণ করেছেন। জানার বিষয় হলো, বিক্রির নিয়তে নির্মাণ করা ফ্ল্যাটের ওপর যাকাত আসবে কি না? এলে কীভাবে যাকাত হিসাব করতে হবে?

নিবেদক:দিদার বিন খোরশেদ


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, বিক্রির নিয়তে ফ্ল্যাট নির্মাণ করলে তা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হয়। বিধায় পূর্ণ এক বছর অতিবাহিত হলে বাজারমূল্য হিসেবে তার ওপর যাকাত আবশ্যক হয়।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে সাততলাবিশিষ্ট বাড়ির উপরের তিনতলা বিক্রির নিয়তে নির্মাণ করায় তা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে। তাই পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার শর্তে এর বাজারমূল্য হিসেবে যাকাত প্রদান করা আবশ্যক।

রেফারেন্স:আল-মুখতার লিল ফাতাওয়া, পৃষ্ঠা ১০৬, দারুস সিরাজফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/১৬৬, যাকারিয়াবাদায়েউস সানায়ে, ২/৯৪, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল