প্রশ্ন:মুহতারাম, আমার চাচা আব্বাস সাহেব প্রতিবছর একটি নির্ভরযোগ্য সমাজসেবা ফাউন্ডেশনে তাঁর যাকাতের টাকা হস্তান্তর করে থাকেন। ফাউন্ডেশনের কর্মকর্তারা টাকাগুলো অসহায় ও অনাথদের মাঝে বিতরণ করেন। কিন্তু বিভিন্ন দুর্যোগকালে তাঁরা হিন্দু-মুসলিম নির্বিশেষে বিতরণ করেন; কোনো পার্থক্য করেন না। জানার বিষয় হলো, যাকাতের টাকা এ ধরনের কোনো ফাউন্ডেশন বা সরকারি যাকাত ফান্ডে দেওয়া যাবে কি না? আর ফাউন্ডেশন ব্যাপকভাবে বিতরণ করলে দাতার যাকাত আদায় হবে কি না? না হলে এর দায়ভার কে নেবেন?

নিবেদক:আবুল কাসিম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে প্রতিষ্ঠান কর্তৃক যাকাত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশ সময় তারা যাকাতদাতার পক্ষ থেকে উকিল হয়ে থাকে, গরিবদের পক্ষ থেকে নয়। ফলে তাদের হাতে যাকাতের টাকা প্রদান করার দ্বারা দাতার পক্ষ থেকে যাকাত আদায় হয় না, যতক্ষণ তা গরিবের হাতে পৌঁছে দেওয়া না হয়।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা সমাজসেবা ফাউন্ডেশনে যাকাত দেওয়ার দ্বারা তাঁর পক্ষ থেকে যাকাত আদায় হবে না, যতক্ষণ না তারা তা গরিবের হাতে পৌঁছে দেয়। এ ক্ষেত্রে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে বিতরণ করলে এর দায়ভার তাদের ওপরই বর্তাবে। তবে জেনে-বুঝে এমন ফাউন্ডেশনে যাকাত দেওয়া সঠিক নয়।

রেফারেন্স:ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৩২, যাকারিয়াফাতাওয়ায়ে সিরাজিয়া, পৃষ্ঠা ২৬, সাঈদকাযিখান, ১/২২৯, কাদিমি কুতুবখানা


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল