প্রশ্ন:জনাব হাসান সাহেবের কাছে দেড় লক্ষ টাকায় একটি বাইক বিক্রি করেছি। তিনি ৫০ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা দুই বছরের মধ্যে দেওয়ার ওয়াদা করেছেন। জানার বিষয় হলো, বাকি এক লক্ষ টাকার যাকাত কে দেবেন? আমি দেব, যেহেতু আমি বিক্রেতা; নাকি তিনি দেবেন, যেহেতু তিনি টাকা দেওয়ার ওয়াদা করেছেন? নাকি উভয়েই দেবেন, অথবা কারও ওপরই যাকাত আসবে না?
নিবেদক:রায়হান উদ্দিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে পণ্যের মূল্য قَوِيٌّ دَيْنٌ- এর অন্তর্ভুক্ত। আরدَيْنٌ قَوِيٌّ - এর ক্ষেত্রে বিক্রেতা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বিক্রিত পণ্যের মূল্যের ওপর পূর্ণ বছর অতিবাহিত হওয়ার শর্তে তাঁর ওপর যাকাত আবশ্যক হয়। আর তা হস্তগত হলে বিগত বছরগুলোর যাকাত আদায় করা আবশ্যক হয়।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি বিক্রেতা, তাই বাকি এক লক্ষ টাকার যাকাত আপনাকেই দিতে হবে, ক্রেতাকে নয়।
রেফারেন্স:আল-হিদায়া, ১/২৩৪, যাকারিয়াআল-হিদায়া, ২/৬, বুশরামাজমাউল আনহুর, ১/২৮৬, মানার
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল