মুহতারাম, আমাদের মহল্লার ইমাম সাহেব তিনি তাকবীরে তাহরিমা বলার সময় “আল্লাহ” শব্দটির হামযাকে টান দিয়ে পড়েন। এবং “আকবর” শব্দটির হামযাকেও টান দিয়ে পড়েন। আমার জানার বিষয় হলো, ইমাম সাহেব যদি এইভাবে নামায পড়ান, তাহলে নামায সহীহ হবে কি না?

নিবেদক: মুহা. ওসমান গণী।


الجواب بملهم الصدق والصواب


শরীয়তের দৃষ্টিতে নামাজের মাঝে সম্বোধন সূচক ও কুফরের অর্থ বহন করে এমন বাক্য উচ্চারণ করলে নামাজ ভেঙ্গে যায়। আর নামাজ শুরুকারী বাক্য তথা তাকবীরে তাহরীমা এমন হলে এর দ্বারা নামাজ শুরুই ছহিহ হয় না।

সুতরাং আপনাদের মহল্লার ইমাম সাহেবের মুখে জড়তা ছাড়াই তাকবীরে তাহরীমা বলার সময় আল্লাহ ও আকবার শব্দ দ্বয়ের হামজাকে যদি এমনভাবে লম্বা করেন যে, স্পষ্ট প্রশ্নবোধক হামজা উচ্চারণ হয়ে যায়, তাহলে এর দ্বারা নামাজ শুরুই ছহিহ হবে না। এমনকি জেনে বুঝে ইচ্ছা করে এমনটি করলে কুফরের আশংকা রয়েছে। আর যদি জড়তা বা অন্য কোন ওজরের কারণে সামান্য টান সৃষ্টি হয় যার দ্বারা পূর্ণরূপে প্রশ্নবোধক হামজা সৃষ্টি হয় না, তাহলে নামাজ হয়ে যাবে। তথাপি তার চেয়ে শুদ্ধ পাঠকারীর উপস্থিতিতে এমন ইমামের ইমামতি অনুচিত।

(আল বাহারুর রায়েক ১/৫৪৮ জাকারিয়া, আল ফাতোয়া হিন্দিয়া ১/১৪৪ দারুল ফিকির, গুনিয়াতুল মোস্তামলী পৃ:২২৭ নোমানিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল