প্রশ্ন:মুহতারাম, আমাদের ঘরের প্রত্যেক চাকরিজীবী বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে একটি সমিতি গঠন করেছেন। প্রত্যেক মাসে সবাই দুই হাজার টাকা করে জমা করেন। দুই বছর পর দেখা যায়, অনেক টাকা জমা হয়ে গেছে। জানার বিষয় হলো, উক্ত সমিতির যৌথ টাকার ওপর যাকাত আসবে কি না? আর সমিতি যদি সবার পক্ষ থেকে যাকাত আদায় করে দেয়, তাহলে যাকাত আদায় হবে কি না?
নিবেদক:মোহাম্মদ বিন শফিউল্লাহ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে সমিতির প্রত্যেক ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ জমা হয়, তবে উক্ত সম্পদের ওপর যাকাত ফরজ হবে। আর যৌথভাবে নিসাব পরিমাণ সম্পদ জমা হলেও কোনো ব্যক্তির একক মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ না থাকলে তার ওপর যাকাত ওয়াজিব হবে না।
অতএব, প্রত্যেক ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ জমা হয় এবং সমিতির পরিচালনাকারী সবার অনুমতি সাপেক্ষে হিসাব করে যাকাত আদায় করে দেন, তবে সবার যাকাত আদায় হয়ে যাবে। অন্যথায় যাকাত আদায় হবে না।
রেফারেন্স:তুহফাতুল ফুকাহা, পৃষ্ঠা ১৩৭, মারুফিয়াকানযুদ দাকায়েক, ১/১৮৮, বুশরামাজমাউল আনহুর, ১/২৯৯, আলমানার
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল