মুহতারাম রাকিব সাহেব এর স্ত্রীর বেপর্দায় চলাচল করে তাই রাকিব সাহেব বলেন যদি তুমি পর্দার সাথে সুন্দর ভাবে চলতে পারো তাহলে চলবা অন্যথায় তুমি তালাক গ্রহণ করে চলে যেতে পারো হঠাৎ একদিন তাদের মাঝে পর্দা নিয়ে ঝগড়া হলে তার স্ত্রী বলে আমি তোমাকে ছেড়ে চলে গেলাম এখন জানার বিষয় হলো এর দ্বারা কি তালাক হবে এবং উপরোক্তা আলোচনা দ্বারা গ্রহণের অধিকারী হয়ে যাবে জানালে উপকৃত হব ।
নিবেদক আব্দুল্লাহ আল মামুন মাগুরা
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে কোন বিষয়ের সাথে শর্তযুক্ত করে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণের ক্ষেত্রে উক্ত ক্ষমতা সংঘটিত হওয়ার মজলিসের সাথে সীমাবদ্ধ থাকবে তৎপরবর্তী উক্ত অধিকার রহিত হয়ে যাবে ।
সুতরাং প্রশ্ন উত্তর শুরুতে রাকিব স্ত্রীকে তার পর্দার সাথে থাকার সম্মতি অসম্মতির সাথে শর্ত যুক্ত করে তালাক গ্রহণের অধিকার অর্পণ করার ক্ষেত্রে একটি অধিকার উক্তির মজলিসে সীমাবদ্ধ ছিল অধিকার রোহিত হয়ে গেছে ফলে পরবর্তী আমি তোমাকে ছেড়ে চলে গেলাম বলার দ্বারা কোন তালাক হবে না ।
“তুই তিন তালাকের উপযুক্ত হয়ে গেছিস, যা তুই তালাক নিয়ে চলে যা”
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা