প্রশ্ন: মুহতারাম! এক ব্যক্তি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য তালাকের নিয়ত ছাড়া, তালাকের নোটিসে সাইন করে উক্ত নোটিস তার স্ত্রী কাছে প্রেরণ করেন। জানার বিষয় হলো, নিয়ত ছাড়া তালাকের নোটিসে সাইন করলে কি তালাক হয়ে যাবে? দলিল সহ জানাবেন।
নিবেদক: মোঃমুসলেহ উদ্দীন
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে সম্বোধন করত: সুস্পষ্ট আকারে লিখিত )رسومةمستبينةতালাক দিলে তা পতিত হয়ে যায়, এক্ষেত্রে নিয়ত থাকা শর্ত নয়। পাশাপাশি ভয় দেখানোর উদ্দেশ্যে তালাক দিলেও-তালাক পতিত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি স্ত্রীকে ভয় দেখানোর উদ্দেশ্যে তালাকের নিয়ত ছাড়া নোটিস নামায় সাইন করে স্ত্রীর নিকট প্রেরণ করার কারনে আর স্ত্রীর উপর নোটিসে উল্লেখিত সংখ্যানুপাতে তালাক পতিত হবে।
(সূত্র: বাহরুর রায়েক (৩/৪৪, যাকারিয়া), রদ্দুল মুহতার (৪/৪৫৬, যাকারিয়া), কিফায়াতুল মুফতি (৮/১৮৪, এদারাতুল কুরআন)
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা