প্রশ্ন: মুহতারাম, আমার চাচাতো বোন স্বামীর সাথে রাগ করে আমাদের বাড়ি চলে আসে, পরবর্তীতে মুরুব্বীরা তাদের উভয়কে নিয়ে বসলে স্বামী বলে আমি তাকে আর রাখবো না, তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। জানার বিষয় হলো, উল্লেখিত সুরতে তার উপর তালাক পতিত হবে কি না? হলে কয় তালাক হবে?

নিবেদক: দীদার বিন খোরশেদ

الجواب باسم ملهم الصدق والصواب

    শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য অতীত বা বর্তমান সূচক বাক্য হওয়া শর্ত, ভবিশ্যাত সূচক বাক্য দ্বারা তালাক পতিতা হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামীর উক্তি 'আমি তাকে আর রাখবো না' ভবিষ্যত সূচক বাক্য হওয়ায় এবং তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না' তালাকের শব্দের অন্তভূক্ত না হওয়ায় আপনার চাচাতো বোনের উপর কোন তালাক পতিত হবে না।

সূত্র: তানকীহুল ফতোয়া আল হামিদিয়্যা (১/৮২, কদিমী কুতুব থানা), ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ (৯/৮৪, দারুল ইশায়াত)

 

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা