প্রশ্ন: মুহতারাম! জনৈক ব্যক্তি স্ত্রীকে সম্বোধন করে বলে, যে ভালো করে শুনে রাখ, তুই এক তালাক, তুই এক তালাক, তুই এক তালাক জানার বিষয় হলো, উক্ত বক্তব্যের দ্বারা আর স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে?

নিবেদন: নাজমুস সাকিব।

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে তালাক শব্দ বারংবার উল্লেখ করলে তদানুপাতে তালাক পতিত হয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনৈক ব্যক্তি স্ত্রীকে সম্বোধন করে তুই এক তালাক, তুই এক তালাক, তুই এক তালাক' বলার কারণে তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হবে। তবে যদি তিনি তাকীদ দাবি করেন আহলে দিয়ানতান এক  তালাক পতিত হবে।

সূত্র: আদ্দুররুল মুখতার (৪/৫১০, আযহার), ফতোয়ায়ে কাজী খান (১/২৭৩, যাকারিয়া), রদ্দুল মুহতার (৪/৫১০, আযহার)

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা