প্রশ্ন: মুহতারামা ফাতেমার বিবাহ হয়েছে ৫ বছর পূর্বে বিবাহের এক বছর পর্যন্ত তার স্বামী তার খোজ খবর রাখেন এর পর থেকে তার স্বামী তাকে তার সাথে রাখেন না এবং তার খরচও বহন করেন না। তাকে তালাক দেয়ার কথা বললে তাতেও রাজি হন না। জানার বিষয় হলো, এখন ফাতেমার করনীয় কি?

নিবেদক: মুহাআইয়ুব আলী

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, এবং তালাক দিতেও রাজি না হয়, তাহলে স্ত্রীর জন্য মালের বিনিময়ে স্বামীর নিকট খোলা তলব করার অধিকার রয়েছে।

 সুতরাং প্রশ্নোক্ত ফাতেমার স্বামী স্ত্রীর হক আদায় এবং তার ভরণ পোষন ইত্যাদির উপর সমার্থবান হওয়া সত্ত্বেও যদি তা আদায় না করে এবং তালাক দিতেও রাজি না হয়, তাহলে ফাতেমা তার স্বামী থেকে খোলা তলব করবে। তবে স্বামী যদি এতেও রাজি না হয় তাহলে কোন মুসলিম বিচারকের মাধ্যমে ফাতেমার কথা সত্যতার প্রমানে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ করিয়ে নিবে ।

সূত্র: কুদুরী (৫৪৩, বুশরা), ফাতহু বাবিল ঈনায়া (২/৫৩১, ইবনে আব্বাস), তুহফাতুল ফুকাহা (২৯৪, মারুফিয়্যা)


উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা