প্রশ্ন: মুহতারাম। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে একদা কহিল ওহে বাদীর কন্যা, তোর মা এক তালাক, তুই দুই তালাক এবং তোর বোন তিন তালাক, তোরা তিন জনে ভাগ করে নিয়ে যা। জানার বিষয় হইলো, তার স্ত্রীর উপর কয় তালাক পতিত হইবে? জানিয়ে বাধিত করিবেন।
নিবেদক: মাহমুদুল হাসান (পিরোজপুর)
الجواب
باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে স্পষ্ট শব্দে তালাক প্রদান করলে সংখ্যানুপাতে তালাক পতিত হয়ে যায়। পাশাপাশি তালাক পতিত হওয়ার জন্য মহিলা তালাক দাতার নিকাহে থাকা শর্ত। অন্যথায় তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্ত্রীকে
দুই তালাক বলার দ্বারা যদি দ্বিতীয় তালাক উদ্দেশ্য হয় তাহলে স্ত্রীর উপর এক তালাক
পতিত হবে। অন্যথায় দুই তালাক পতিত হবে। আর স্ত্রীর মা এবং বোন জনৈক ব্যক্তির
নিকাহে না থাকায় তাদের উপর প্রদানকৃত তালাক অনার্থক হিসাবে গণ্য হবে।
সূত্র: ইবনে মাজাহ ( হাদীস নং, ২০৪৮), রদ্দুল মুহতার (৪/ ৪১৯, রশিদিয়া), নেজামুল ফতোয়া (২/৭০, তাজ পাবলিকিশন),
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা