প্রশ্ন: মুহতারাম, জনৈক মহিলার তার স্বামীকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতে লাগলো- কুত্তার বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা এক পর্যায়ে স্বামী বলে বসলে 'তোর কথা যদি সত্য হয় তাহলে তুই আমার বউ না তুই আলাক'। জানার বিষয় হলো, এক্ষেত্রে তার স্ত্রীর উপর তালাক পতিত হওয়ার বিধান কি?
নিবেদক: রায়হান উদ্দিন
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে লক্ষ করে স্পষ্ট বা অস্পষ্ট, শব্দ প্রয়োগ করলে তালাক পতিত হয়ে যায়, পাশাপাশি তালাকের কিছু অস্পষ্ট শব্দ এমন রয়েছে যা দ্বারা তালাকে রজয়ী পতিত হয়, আর 'তুই আমার বউ না' এমন শব্দেরই অন্তর্ভুক্ত।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনৈক মহিলা তার স্বামীকে অকথ্য ভাষার গালি দেওয়ার পর স্বামীর উক্ত বাক্য' তোর কথা যদি সত্য হয়। তাহলে তুই আমার বউ না 'যদি তালাকের নিয়তে বলে থাকে তাহলে এক তালাকে রজয়ী অতপর তুই তালাক বলার দ্বারা স্ত্রীর উপর দুই তালাকে রজয়ী পতিত হবে। তবে স্বামী যদি তালাকের নিয়ত করে তাহলে 'দিয়ানাতান' তার কথা গ্রহন করা হবে।
(সূত্র: মাজমাউল আনহুর (২/৬৪, মানার), বাহরুর রায়েক (৩/৫৩১, যাকারিয়া), আব্দুররুল মোখতার (৪/৫৮৩, আযহার)
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা