প্রশ্ন: মুহতারাম আঃ সালাম নতুন বিবাহের পাঁচ মাস পর জানতে পারে যে, একটি ছেলের সাথে তার স্ত্রীর রিলেশন ছিলো এবং এখনও সে ঐ ছেলের সাথে কথা বলে। এটা শুনে তিনি রাগান্বিত হয়ে বলল "তুই আমার কাছে এমন যেমন একজন মহিলাকে তিনতালাক দিলে হয়। চলে যা আজকে থেকে ছেলে তোর স্বামী" জানার বিষয় হল- তার স্ত্রীর উপর কয় তালাক পতিত হয়েছে? এবং তার স্ত্রী চিরতরে হারাম হয়ে গেছে নাকি স্ত্রী হিসেবে থাকার কোন সূরত আছে? প্রমান সহ জানাবেন।

নিবেদক: শরীফুল ইসলাম

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে কেনায়া শব্দ, বাক্যের মাধ্যমে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত, অন্যথায় তালাক পতিত হয় না। পাশাপাশি বায়েন তালাকের পর বায়েন পতিত হয় না।

সুতরাং প্রশ্নোত্ত সুরতে আব্দুস সালাম সাহেবের উক্তি তুই আমার কাছে এমন যেমন একজন মহিলাকে তিন তালাক দিলে হয়' যদি তার স্ত্রীকে তালাকের নিয়তে বলে থাকে তাহলে তিন তালাক পতিত হয়ে সম্পূর্ণরূপে বিবাহ বন্ধন চিহ্ন হয়ে যাবে। অন্যথায় নয়।

 (সূত্র: আল ফিকহুল হানাফী (২/১৮০, দারুল কলম), ফতোয়া হিন্দিয়া (১/৪৩৮, দারুল ফিকির), তাতার খানিয়া (৫/১৭৩, ফারুকিয়া)

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা