আবির সাহেবের স্ত্রী অসুস্থ হলে একদা তিনি আবির সাহেব কে বলেন যে আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে। আমার টেনশন হচ্ছে যে অন্য কোন মহিলা আসলে আমার সন্তানদের কষ্ট হবে ।তখন আবির আবেগের বশীভূত হয়ে বলে ওঠে 'তোমার মৃত্যুর পর আমি যে মহিলা বিয়ে করবো সে তালাক' কিছুদিনের মধ্যে স্ত্রীর মৃত্যু হয় আবির সাহেবের এখন বিবাহের অনেক প্রয়োজন জানার বিষয় হল এখন তার করনীয় কি? শরয়ী কোন হীলা থাকলে বাতলে দিয়ে উপকৃত করবেন।
নিবেদিক মোঃ আবুল কাশেম
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কোন মহিলাকে বিবাহ করার সাথে তালাকে সম্পৃক্ত করলে উক্ত মহিলা কে বিবাহের সাথে সাথেই এক তালাকে বায়েন পতিত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আবির সাহেব তার স্ত্রীকে লক্ষ্য করে 'তোমার মৃত্যুর পর যেই মহিলা বিয়ে করবো সে তালাক 'বাক্যটি বলার দ্বারা স্ত্রীর মৃত্যুর পর যে মহিলাকেই বিবাহ করবে তার উপর এক তালাকে বায়েন পতিত হয়ে যাবে। এক্ষেত্রে তাকে ফুজুলি তথা কোনো বহিরাগত ব্যক্তি যদি কোন মহিলার সাথে বিবাহ করিয়ে দেন আর সে তার কর্মপন্থার মাধ্যমে তা গ্রহণ করে নেয়। তাহলে উক্ত বিবাহ সহিহ হয়ে যাবে এবং তারপর কোন তালাক পতিত হবে না।
কুদুরী (৫০৩, বুশরা) শামী(৪/৫৮৩ আজহার) মুহীত (৫/১০০ ইদারাতুল কুরআন।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা