মুহতারাম মাঞ্জুর সাহেব তার স্ত্রীর সাথে ঝগড়া হলে এক পর্যায়ে স্ত্রীকে বলে 'তোকে তো গতকাল তালাক দিয়ে দিছি যা তুই চলে যা যত তালাকের প্রয়োজন তত তালাক নিয়ে তুই চলে যা' জানার বিষয় হল এখন তার স্ত্রীর উপর কত তালাক পতিত হবে। জানিয়ে বাধিত করবেন?
নিবেদক আতাউল্লাহ আশরাফ
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে সরাসরি শব্দ প্রয়োগের দ্বারা যেমন তালাক পতিত হয় তালাকের স্বীকারোক্তি দ্বারা ও তালাক পতিত হয় আর তালাকের অর্থবহ অস্পষ্ট শব্দ স্ত্রীকে লক্ষ্য করে তালাকের নিয়তের প্রয়োগ করলে বয়ান তালাক পতিত হয়। পাশাপাশি তালাকের পর বায়ান তালাক দিলে উভয়টি বাইন তালাক হিসেবেই গণ্য হয়।
সুতরাং প্রশ্নোত্তর সুরতে 'তোকে গতকাল তালাক দিয়ে দিচ্ছি "স্বীকারোক্তি দ্বারা রেজয়ী তালাক পতিত হয়েছে। পরবর্তী কথাগুলো উক্ত তালাকের প্রকাশ বা প্রতিক্রিয়া মূলক হলে নতুন করে আর কোন তালাক পতিত হবে না । অন্যথায় যা তুই চলে যা 'বাক্যটি তালাকের নিয়তে প্রয়োগ করে থাকলে পূর্বের রজয়ী তালাকটি বাইন হয়ে দুই তালাকে বায়ান পতিত হবে। আর বায়ানের পর সরিয়ে বায়েন বা শর্ত যুক্ত তালাক ব্যতীত কোন তালাক পতিত হয় না বিদায় যত তালাকের প্রয়োজন তত তালাক নিয়ে তুই চলে যা' প্রদত্ত বক্তব্য দ্বারা কোন তালাক পতিত হবে না।
বেদাতুল মুক্তাদী (৩/১৫৩, বুশরা। কুদুরী (৪৯৯, বুশরা। তাতারকানিয়া (৪/৪১০ ফারুকিরয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা