একদা নাফিসকে তার স্ত্রী ও শাশুড়ি এক রুমে নিয়ে খাতা কলম দিয়ে লিখতে বলে "আমার স্ত্রীকে তিন তালাক দিলাম "শাশুড়ি বলে যদি না লিখিস বাহিরের গুন্ডা দিয়ে শেষ করে দিব। নাফিস সাহেব বাধ্য হয়ে লিখল কিন্তু চালাকি করে পাশেই না শব্দ লিখল। জানার বিষয় হল উপরোক্ত পরিস্থিতিতে কোন তালাক পতিত হবে কি? এবং ফেরানোর কোন ব্যবস্থা আছে কি?
নিবেদক মাহাদি হাসান
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বাধ্য হয়ে স্ত্রীকে লিখিত তালাক দিলে তা পতিত হয় না।অবশ্য লিখার সাথে সাথে মুখে উচ্চারণ করলে তালাক পতিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত শুরুতে নাফিস" আমার স্ত্রীকে তিন তালাক দিলাম' বাক্যটি বাধ্য হয়ে লিখার কারণে তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি ।তবে লিখার পাশাপাশি মুখে উচ্চারণ করে থাকলে তালাক পতিত হয়ে যাবে।
বাহার (৩/৪২৯ জাকারিয়া। নাহার (২/৩১৭, দারুল ঈমান। শামী (৪/৪২৮, আজহার,
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা