মুহতারম জনক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাকে রজিয়ে দিয়েছেন। এমতাবস্থায় ইদ্দত চলাকালে সে স্ত্রীকে কামাতার ছাড়া স্পর্শ করে। কিন্তু সহবাস করিনি এবং মুখেও কিছু বলিনি। জানার বিষয় হল এতটুকুর দ্বারাই কি তার স্ত্রী রুজু হয়ে যাবে? অন্যথায় করণীয় কি এবং এক্ষেত্রে উত্তম পদ্ধতি কি

নিবেদক নাজমুস সাকিব

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে রজই তালাকপ্রাপ্তা মহিলাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টি, স্পর্শ, বা এ জাতীয় কোনোটির মাধ্যমে ফিরিয়ে নেয়া সাব্যস্ত হওয়ার জন্য কামভাব তথা যৌগিক উত্তেজনা থাকা জরুরি। অন্যথায় ফিরিয়ে নেয়া গৃহীত হয় না।

 সুতরাং প্রশ্নোত্তর শুরুতে জনক ব্যক্তি স্ত্রীর ইদ্দত চলাকালীন কাম ছাড়া স্পর্শ করার দ্বারা ফিরিয়ে নেয়া সাব্যস্ত হয়নি বরং নতুন শরয়ী পন্থায় ফিরিয়ে নিতে হবে এক্ষেত্রে উত্তম পন্থা হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে 'আমি তোমাকে/তাকে ফিরিয়ে নিলাম' বলার মাধ্যমে ফিরিয়ে নেয়া।

 বেদায়েতুল মুবতাদী (৪/১৪২, রশিদিয়া। তানভীর (৫/২৬, আজহার। হিন্দিয়া (১/৫৩২, জাকারিয়া।

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা