মুহতারাম জনাব মহিন সাহেব স্ত্রীর সাথে রাগ করে বললেন 'আমার ঘরের খানা তোর জন্য হারাম। তুই ঘর থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে যা জানার বিষয় হল এ সকল কথা বলার দ্বারা স্ত্রীর উপর কয়টি তালাক পতিত হবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মোঃ ইব্রাহিম খান
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে লক্ষ্য করে তালাকের অস্পষ্ট শব্দ তালাকের নিয়তে প্রয়োগ করলে তা স্বরা কমপক্ষে এক তালাকে বায়ান পতিত হয় ।তিন তালাকের নিয়ত করলে তিন তালাক ও পতিত হয় পাশাপাশি যে সকল বাক্য তালাকের স্পষ্ট অস্পষ্ট কোনোটারই অন্তর্ভুক্ত নয়। তা প্রয়োগে তালাকের নিয়ত করলেও তালাক পতিত হয় ।
সুতরাং প্রশ্নোত্তর শুরুতে "তুই ঘর থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে যা "বাক্যটি তালাকের অর্থবহ অস্পষ্ট শব্দের অন্তর্ভুক্ত হওয়ায় তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন আর তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হবে। আর "আমার ঘরের খানা তোর জন্য হারাম' তালাকের কোন ধরনের শব্দের অন্তর্ভুক্ত না হওয়ায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না।
বাদায়ে (৩/১৬৯, জাকারিয়া। বাহার (৩/৫২৪, জাকারিয়া। ফতোয়ায়ে মাহমুদিয়া (১৯/৪১, জাকারিয়া।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা