প্রশ্নঃ-মুহতারাম কালাম সাহেব কিছু হলেই তার স্ত্রীর উপর নির্যাতন করেন। কিন্তু সে তার স্ত্রীকে তালাক দেয় না। তাই তার স্ত্রী তাকে জাদু করে নিজের বস করে নেই অতঃপর সে তার স্বামীর কাছে তালাক চাওয়া মাত্রই তার স্বামী তাকে তালাক দিয়ে দেয় জানার বিষয় হল তালাক দিলে হবে কি না?

নিবেদকঃ মোঃ রিফাত হোসেন

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য স্বামীর জ্ঞান সম্পন্ন হওয়া আবশ্যক কোন বিকারগস্ত বক্তির তালাক কার্যকর হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে যদি তালাক বলার সময় আকল না থাকে তাহলে তালাক হবে না। অন্যথায় তালাক হয়ে যাবে।

সূত্রঃ মুখতাসারুল কুদুরী ৪৯৯ বুশরা। আলমুখতার লিল ফাতাওয়া ২/ ১৫৫ কদীমী, আল ফাতাওয়াস সিরাজিয়া ২১৭ ইত্তেহাদ।

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা