প্রশ্নঃ--মুহতারাম স্ত্রী খুব রাগী ছুরি ধরে স্বামীকে বলে আমাকে তিন তালাক দেয় উত্তরে স্বামী অপারগ হয়ে এভাবে তালাকের শব্দ বলে ঠিক আছে তালাক দিলাম। এখন কি স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে? হলে কয় তালাক পতিত হবে।
নিবেদকঃ-সালমান আহমদ কুমিল্লা
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে তালাক চাওয়ার উত্তরে তালাক দিলে তা পতিত হয়ে যায় মাহবুব সাহেবের স্ত্রী তার কাছে তিন তালাক চাওয়ার প্রতি উত্তরে “ ঠিক আছে তালাক দিলাম”। তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে তাদের মাঝে সংসার সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে গেছে।
সূত্রঃ ফাতাওয়ান নাওয়াখিল ২০৭ দারুল ঈমান, হিন্দিয়া ১/৩৫৬ যাকারিয়া, দুররুল মুখতার ৩/২৯৪ সাঈদ।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা