প্রশ্নঃ--মুহতারাম স্ত্রীর অবাধ্যতার কারণে তাকে ভয় দেখানোর জন্য মোবাইলে তাকে শুনিয়ে তালাক বলি সাথে সাথে মোবাইল সরিয়ে না বলি। এমনটি করার দ্বারা কোন তালাক পতিত হবে কিনা?

নিবেদকঃ--মঈন উদ্দিন তাহের

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিকোণে তালাক শব্দের সাথে না যুক্ত করলে তালাক পতিত হয় না। আপনি আপনার স্ত্রীকে মোবাইলে শুনিয়ে তালাক বলে সাথে সাথে মোবাইল সরিয়ে না বলার ধরন তালাক পতিত হয় নি। যদি তালাক ও না বলাটা একসাথে না হয় তাহলে তালাক পতিত হয়ে যাবে। কারণ 'তালাকনা' এটা তালাকের কোন শব্দ নয়।

 সূত্রঃ তানভীরুল আবসার ৪/৬১৬ আযহার, রদ্দুল মুহতার ৪/৬১৭আযহার, ফাতাওয়ান নাওয়াজিল ২০৯ দারুল ঈমান।

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা