প্রশ্নঃ---মুহতারাম জুয়েল মিয়া তার স্ত্রীকে গর্ভাবস্থায় তিন তালাক দেন। গর্বে মাত্র জমাট রক্ত হয়েছে এমন সময় অসুস্থতার কারণে গর্ভ থেকে রক্ত বের হতে থাকে। জানার বিষয় হল গর্ভ থেকে জমট রক্ত বের হয়ে যাওয়ার কারণে তালাকের ইদ্দত শেষ হয়েছে বলে বিবেচিত হবে কিনা? অন্যত্রে বিবাহ বসতে পারবে কিনা?

নিবেদক মাহমুদ বিন শফিউল্লাহ।

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিকোণে তালাকপ্রাপ্ত কোন গর্ভবতী মহিলার ৮১ দিনের পূর্বেই গর্ভপাত হয়ে যায় ইদ্দত হবে ৩ হায়েজ অন্যথায় বাচ্চা প্রসবের  কারণ পর্যালোচনায় জানা গেছে ৮১ দিন থেকে অঙ্গ-প্রত্যঙ্গ তৈরী হওয়া শুরু হয় প্রশ্নোক্ত সুরতে উক্ত মহিলার পেট থেকেজমট রক্ত বের হয়েছে। তাই তার ইদ্দত হবে তিন হায়েজের দ্বারা তাই উক্ত মহিলা তো ইদ্দত এর পূর্বে অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।

 সূত্রঃ-বস্তুল মুহতার ১/৩০২ সাঈদ, হিন্দিয়া ১/৪২ যাকারিয়া, আহসানুল ফাতাওয়া ১০/১৭৪ যাকারিয়া।

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা