প্রশ্নঃ- মুহতারাম সালমান কিছুদিন পূর্বে বিয়ে করেছে। স্ত্রীকে এক মুহূর্তের জন্য কোথাও যেতে দিতে চান না। স্ত্রী বাপের বাড়ি যেতে চাইলে অভিমানের সুরে সে বলে যাবেই তো কেন থাকবে আমি তোমার কেউ না, যাও চলে যাও আমার আশা আর করোনা অন্য চিন্তা করো। জানার বিচার হলঃ এই শব্দগুলো দ্বারা আলাক হবে কিনা?
নিবেদকঃ মাসউদ মুহসিন
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে অস্পষ্ট শব্দে তালাক পতিত হওয়ার জন্য স্বামীর তালাকের নিয়ত থাকা আবশ্যক। নিয়ত ছাড়া কোন তালাক পতিত হয় না তালাকের নিয়ত বিদ্যমান থাকলে স্ত্রীর উপর নিয়ম অনুযায়ী তালাকে বায়েন পতিত হয়ে যায়।
অতএব প্রশ্নোক্ত সুরতে সালমান তার স্ত্রীকে অভিমানের সুরে তথা যাবেই তো কেন থাকবে আমি তোমার কেউ না যাও চলে যাও আমার আশা আর করোনা অন্য চিন্তা করো এক বা দুই তালাকের নিয়তে বলে থাকে তাহলে স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়ে গেছে। তিন তালাকের নিয়ত করলে তিন তালাকই পতিত আর নিয়ত না করলে কোন তালাক পতিত হবে না, বরং তাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের অবস্থায় বহাল থাকবে।
সূত্রঃ- মুলতাকাল আবছর ২/৪০ মানার, আল বিনায়া ৫/ ৩৬১ যাকারিয়া, তানভীরুল আবসার ৪/৫১৪ আযহার।
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা