প্রশ্নঃ--মুহতারাম জনাব নাসিম সাহেবকে কিছু দস্যু ছুরী ধরে বলল বল আমার বউ তালাক তিনি নিরুপায় হয়ে তালাক বললেন আর আস্তে না বললেন। না বলাটা তার তারা শুনতে পাইনি। জানার বিষয় হল তালাক পতিত হবে কিনা আর চুপিসারে না বলার ধরন তালাক কার্যকর হবে কি?

নিবেদক রাকিবুল ইসলাম

الجواب باسم ملهم الصدق والصواب

হানাফি মাজহাব অনুযায়ী বাধ্য হয়ে তালাক দিলে তালাক পতিত হয়ে যায়। তালাক শব্দের সাথে তৎক্ষনাত না যুক্ত করে ফেললে উক্ত তালাক বাতিল বা অকার্যকর গণ্য হয়।

 সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাফসান সাহেব তালাক বলে সাথে সাথে না বলেছেন। (না বলাটার আওয়াজ কম্পক্ষে নিজে শুনতে হবে) তাই তার স্ত্রীর উপর তালাক পতিত হয় নি। অন্যথায় তালাক পতিত হয়ে যাবে।

 (সূত্রঃ- মুলতাকাল আবছর ২/৮ মানার, বিদায়াতুল বুবতাদী ৩/৪৬৯ যাকারিয়া, তানভীরুল আবসার ৪/৬১৬ আযহার, রদ্দুল মুহতার ১/৫৩৫ করাচী।

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা